জকিগঞ্জে আধাঘন্টার ব্যবধানে দুটি ছিনতাই, সিএনজি ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় আধা ঘন্টার ব্যবধানে দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা এবং চালককে বেধে ফেলে রেখে সিএনজি অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে কসকনকপুর ইউনিয়নে এবং রাত সাড়ে ১০ টার দিকে বারঠাকুরী ইউনিয়নে পৃথক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের শিতালং শাহ মাজারের গেইটের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান মোদি দোকান পরিচালনা করেন জালাল মিয়া। তার ছেলে দুবাই প্রবাসী জিবানের পাঠানো আড়াই লাখ টাকা ব্যাংক থেকে তুলে দোকানে রাখেন। প্রতিদিনের মতো রাতে দোকান লাগিয়ে বাড়ির পথে রওয়ানা দেন। রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সাথে থাকা নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় দোকানে সারা দিনের বিক্রির টাকাও নিয়ে যায় ছিনতাইকারীরা।
এদিকে, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের ডরের মোরা এলাকায় চালককে হাত-বেধে বেধড়ক মারধর করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। এ সময় চালক গুরুতর আহত হন।
আহত ময়নুল ইসলাম (৪০) জকিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সদরপুর গ্রামের বাসিন্দা। তিনি ‘আরিফা এন্ড রেদওয়ান পরিবহন’ নামে এলাকার সয়ফুদ্দিনের মালিকানাধীন অটোরিকশাটি ভাড়ায় চালাতেন।
জানা যায়, জকিগঞ্জ বাজার থেকে যাত্রীবেশি কয়েকজন যুবক কালিগঞ্জ যাওয়ার কথা বলে সিএনজি চালিত অটোরিকশাটি ভাড়ায় নিয়ে যায়। পথিমধ্যে ডরের মোরা এলাকায় যাওয়ামাত্র চালক ময়নুল ইসলামের হাত-স্কচটেপ দিয়ে বেধে বেধড়ক মারপিট করে ওই স্থানে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃক্তরা।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই রমজান আলী বলেন, পৃথক ছিনতাইয়ের ঘটনা দুটি আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed