ঈদে টানা ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রফতানি
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৮ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ থাকছে আমদানি-রফতানি।
শনিবার (২৯ মার্চ) থেকে শুরু হয়ে আগামী ৫ এপ্রিল পর্যন্ত চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) এই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ে বন্দরে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
ইতোমধ্যে বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক আবদুল মালেক খানের সই করা সিএন্ডএফ কার্যক্রম বন্ধ রাখা সংক্রান্ত একটি চিঠি বাংলাবান্ধা শুল্ক স্টেশন ও স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষকে দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং লোড-আনলোডের দুটি শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত মোট ৮ দিন বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে আগামী ৬ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ ফিরোজ কবীর বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এই সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী নাগরিকদের পারাপার স্বাভাবিক থাকবে।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed