সিলেট সীমান্তে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিমেসুলাইড ট্যাবলেট, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, স্কিন সানরাইজ ক্রিম, প্রিমিয়াম মিল্ক লাচ্ছা সেমাই, কর্ণফ্লেক্স মিক্স, ট্যাং, ফ্যাশন হার্বস গোল্ড ক্রিম, পায়ের নূপুর, জিরা, মাল্টা, সুপারি, আঙ্গুর, গরু, চিনি, ছাগল এবং মদ আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট সেক্টরের অধীনস্থ সোনালীচেলা, নোয়াকোট, বিছনাকান্দি, বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর এবং সদর ব্যাটালিয়ন এর অভিযানিক দল।
আটককৃত মালামালের সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫শত ১০ টাক।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জৈন্তাপুরে অটোরিক্সা হতে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক গ্রেপ্তার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করেছেRead More
জকিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামে একRead More



Comments are Closed