সিলেটে তারাবির সময় টুপি পরে বাসায় চুরি, স্বর্ণ পাউন্ড লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে নয়টার (তারাবির নামাজের সময়) দিকে উপশহর মেইন রোড সংলগ্ন শেখ জাকের মুক্তাদিরের বাসায় এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, ঐ বাসার পুরুষ মানুষ সবাই তারাবির নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তখনই মহিলারা বাসায় তালা দিয়ে ঈদ শপিং করতে বের হন। এই সুযোগে মাথায় টুপি পড়ে মুসল্লি বেশে বাসায় প্রবেশ করে চুর। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। এসময় স্বর্ণ, পাউন্ড, টাকা ও মোবাইল নিয়ে যায়।
ঐ বাসার মালিক শেখ জাকের মুক্তাদির বলেন, আমার বাসায় কেউ ছিলেন না তখন। ফাঁকা বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। নগদ পাউন্ড ও নগদ অর্থ বাসায় ছিলো। এগুলোসহ মোবাইল, স্বর্ণ চুরি হয়। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত (ওসি) মনির হোসেন বলেন, আমরা এই চুরির ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এদিকে চুরি হওয়া বাসা পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
Related News
আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
বৈশাখী নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোরRead More
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদRead More



Comments are Closed