Main Menu

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাঈমকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। নাঈম মহানগরীর আখালিয়া এলাকার সিকন্দর আলীর ছেলে।

বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই মামলা রয়েছে। আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed