তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন নাম চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’, সিলেট-এর নাম পরিবর্তিত হয়ে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে খুলনার ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং সিলেটের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের’ নামও পরিবর্তনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তিত হয়ে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হবে।
এছাড়া ভেটিং-সাপেক্ষে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’, খুলনা-এর নাম পরিবর্তিত হয়ে ‘খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ হবে এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করায় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’, সিলেট-এর নাম পরিবর্তিত হয়ে ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ হবে।
Related News
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তমRead More
দেশজুড়ে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫০টি প্রতিষ্ঠান বন্ধ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিকRead More



Comments are Closed