ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ মোঃ রমজান মিয়া (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আমোদাবাদ গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪Read More
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More



Comments are Closed