মসজিদের মুয়াজ্জিন ইমাম খতিবগণকে উপহার দিল স্বজন সমাবেশ
বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শতাধিক মসজিদের সম্মাণিত মুয়াজ্জিন ইমাম খতিবগণের মধ্যে উপহার বিতরণ করা হয়।
শনিবার দ্বিতীয় ধাপে ইফতার পরবর্তী সময়ে যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার শতাধিক মসজিদের সম্মাণিত মুয়াজ্জিন ইমাম খতিবগণের মধ্যে এসব উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, রসুন, সয়াবিন তৈল।
সুনামগঞ্জের তাহিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক প্রয়াত বৈদ মিয়া শাহ ও তার সহধর্মিণী সদ্য প্রয়াত মোছা. সামসুন নাহার বেগমের জ্যেষ্ঠ সন্তান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের ব্যক্তিগত তহবিল থেকে এসব উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডের কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রবীণ (অব:শিক্ষ) মো. মিছবাহ উদ্দিন, শায়খ মাওলানা সফি উল্লাহ, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, মুফতি মো. আব্দুল বাতেন, মাওলানা মো. হারুনুর রশীদ, মাওলানা মো. নাঈম আহমদ, মাওলানা মো. আব্দুল হালিম, স্বজন সমাবেশের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related News
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More
সিলেট-গোবিন্দগঞ্জ সড়কে কাজে ধীরগতি, দুর্ভোগে ৫০ লাখ মানুষ
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগRead More



Comments are Closed