Main Menu

জৈন্তাপুরে মিশুকের ধাক্কায় সেলুন মালিকের মৃত্যু

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে দ্রুতগামী ব্যাটারীচালিত একটি মিশুকের ধাক্কায় এক সেলুন মালিকের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

নিহত দেবব্রত চন্দ্র (৫০) উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম সরুখেল গ্রামের দেবেন্দ্র চন্দ্রে ছেলে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে লালাখাল চতুল সড়কের সাবেক চেয়ারম্যান আবদুল হকের বাড়ির সামনে দূর্ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, দেবব্রত বাড়ি থেকে চতুল বাজার নিজ সেলুনে যাওয়ার পথে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ব্যাটারী চালিত মিশুক তাকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী একটি শুকনো পুকুরে ফেলে দেয়। পরে তাকে উদ্ধার করে একটি ফার্মেসীতে চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code