সিলেটে বসলো সারাদেশের রোটারিয়ানদের মিলন মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারি, বন্ধুত্ব এবং মানব সেবার ব্রত নিয়ে সারা পৃথিবীতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিলেটে হয়ে গেল একযুগ পরে সারা বাংলাদেশের রোটারি মিলন মেলা। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরীর আমানত উল্লাহ কনভেনশন হলে রাজধানী ঢাকার বাইরে এই প্রথম অনুষ্ঠিত হলো অ্যানুয়াল কনফারেন্স। দেশের প্রায় দুই সহস্রাধিক বিভিন্ন পেশার লোকজন জড়ো হয়েছিলেন এ কনফারেন্সে।
অনুষ্ঠানে উপস্থিত রোটারিয়ানরা পৃথিবীকে নতুন রূপে সাজানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশ পোলিও মুক্ত করা হবে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মানব সেবাকে পথের পাথেয় হিসেবে বেছে নিয়েছেন রোটারিয়ানরা। তাই প্রতি বৎসর লক্ষ লক্ষ ডলার ব্যয় করছে রোটারি ইন্টারন্যাশনাল।
বার্ষিক কনফারেন্স অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট এর রিপ্রেসেন্টেটিভ পিডিজি আশিষ ঘোষ ও কান্ট্রি কো-অর্ডিনেটর ড. ইশতিয়াক এ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর পিডিজি এম আতাউর রহমান পীর ও পিডিজি এ কে এম শামসুল হুদা, দুই ডিস্ট্রিক্টের এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান ও মোঃ মাহমুদুল হাসান তুহিন।
এছাড়া উপস্থিত ছিলেন পিডিজি আব্দুল আহাদ, পিডিজি শাম শওকত, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, পিপি তৃপ্তিশ চন্দ্র ঘোষ, পিপি ফরিদ আলম নিউটন, পিপি আহমদ হোসেন, পিপি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পিপি এইচএম ফয়সল আহমদ, মো. সিদ্দিকুর রহমান, মো. মাহবুবুল হক চৌধুরী, কবির উদ্দিন, ফাহিম আহমেদ চৌধুরী, রেহান উদ্দিন রায়হান, জামাল উদ্দিন, আব্দুল মুকিত, মিজানুর রহমান, সিপন আহমদ, গ্লোবাল টিভির চেয়ারম্যান রোটারিয়ান লুবনা আফরোজ, এডিটর বিকাস কান্তি দাসসহ প্রমুখ।
সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রোটারিয়ানদের উপস্থিতিতে তিল ধারণের স্থান ছিল না।
অনুষ্ঠানের শেষে দরিদ্রদের জন্য কাজ করায় বিভিন্ন অ্যাওয়ার্ডে ২০০ জন রোটারিয়ানকে সম্মানিত করা হয়। এছাড়া পুরষ্কারের মধ্যে অন্যতম ছিল ঢাকা-ব্যাংকক-ঢাকা কাপল বিমান টিকেটসহ সহস্রাধিক দামি দামি গিফট।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রোগ্রাম চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরী কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক এ জামানের অনুমতি ক্রমে অ্যানুয়াল কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed