Main Menu

হবিগঞ্জে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়ারা হলেন- উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে অনিক মিয়া (১৮)।

চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, “পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তাদের মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলা যাবে।”

Share





Related News

Comments are Closed