‘স্বপ্নের নির্দেশনায়’ আজমিরীগঞ্জে বৃদ্ধের আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ গলায় মাফলার পেছিয়ে আব্দুল হাসিম (৮৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। তিনি উপজেলার এক নম্বর সদর ইউনিয়নের রনিয়া গ্রামে বাসিন্ধা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় নিজ বসতঘরে তীরের সাথে মাপলার পেচিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে।
স্থানীয় সুত্রে জানাযায়, বৃদ্ধ আব্দুল হাসিম মিয়া গ্রাম্য কবিরাজ ছিলেন। সকালে গ্রামের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসসময় তাঁর বৃদ্ধা স্ত্রী হাওরে যায়। এই সুযোগে আব্দুল হাসিম মিয়া নিজ বসত ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ শহিদ মিয়া আব্দুল হাসিম মিয়ার পুত্রের বরাত দিয়ে বলেন, বেশকিছুদিন ধরে তিনি ঘুমের ঘোরে স্বপ্নে দেখতেন তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এই স্বপ্নের কথা বেশ কিছুদিন ধরে তার সন্তানদের বলে আসছিলেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, আত্মহত্যার কারন জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
Related News
হবিগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ, প্রকাশ্যে ঘুরছে মামলার অভিযুক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার নিখোঁজের একRead More
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More



Comments are Closed