ডেভিল হান্ট, সিলেট মহানগরীতে এ পর্যন্ত গ্রেফতার ৪৭
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের মতো সিলেট মহানগরীতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৭ জনকে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে সর্বশেষ শনিবার সিলেট মহানগরীর জালালাবাদ থানার আওতাধীন পাইকরাজ এলাকা থেকে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আলাউদ্দিনকে (৪৪) গ্রেফতার করা হয়।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।
Related News
সিলেটে ঈদের জামাত কখন কোথায়
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহীRead More
নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও র্যাব সদস্য খুনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ,Read More



Comments are Closed