জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, আহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এঘটনায় আরও ৭জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে রানীগঞ্জ সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ রাকেস রায় হবিগঞ্জ জেলার সদর উপজেলার উমেদনগর গ্রামের রায় মোহন রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ২টার দিকে জগন্নাথপুর থেকে আসা চালিত অটোরিকশা (টমটম) ও ইনাতগঞ্জ বাজার থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ী দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হন। এসময় টমটম ও অটোরিকশায় থাকা রানীগঞ্জ ইউনিয়নের সুবিধপুর গ্রামের মা, ছেলে, ছেলের বউ সহ আরো ৭জন আহত হয়েছেন। গুরুতর আহতদের জগন্নাথপুর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত রাকেস রায়ের ছেলে রিপন রায় জানান, আমার বাবা রাকেস রায় ইনাতগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে জগন্নাথপুর যাওয়ার পথে রানীগঞ্জ সেতু পার হয়ে শেখ পাড়া পয়েন্টে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জেনেছি। এখন আমি জগন্নাথপুর আসার পথে পরে বিস্তারিত বলতে পারবো।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আহমেদ ইনতিয়াজ ভূইয়া বলেন, টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গাড়ীতে আরও ৩ জনের মত আহত হয়েছেন। নিহত পরিবারের লোক আসলে তাদের সাথে আলোচনা করে নিহতের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।
Related News
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেরRead More



Comments are Closed