অপারেশন ডেভিল হান্ট : সিলেটে আরও ৬ জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: ‘অপারেশন ডেভিল হান্টে’ সিলেটে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কুতুব মিয়া (৪৮), সিলেট মহানগরের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক মিন্টু (৬১), ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০), ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩), শাহপরাণ থানার পীরের চক এলাকার বাসন্দিা আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ (৫০) ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির খান (৩১)।
তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More



Comments are Closed