ছাতকে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মোঃ আব্দুর রহমানকে গ্রেফতার করে।
মোঃ আব্দুর রহমান (৪৮) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামের মৃতঃ আব্দুর রহিমের পুত্র এবং উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
ছাতক থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সিকান্দর আলী জানান, সরকার বিরুধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির লক্ষে বিভিন্ন যড়যন্ত্র মুলক অপপ্রচার, অগ্নিসংযোগের মাধ্যমে সরকারের সম্পদ নষ্ট করতে শলাপরামর্শ করা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পতনের আন্দোলন সহ বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের দায়ে থানায় দায়েরকৃত মামলা (নং ১৫) এর তদন্তে প্রাপ্ত আসামি হচ্ছে মোঃ আব্দুর রহমান।
মোঃ আব্দুর রহমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান জানান,বুধবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Related News
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেরRead More



Comments are Closed