সিলেটে পাথর বোঝাই ট্রাকে মিলল ৩০৮ বস্তা ভারতীয় চিনি, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় পাথর বোঝাই ট্রাকে লুকিয়ে পাচারকালে ৩০৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা ট্রাকটিও জব্দ করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে একটি ট্রাককে সংকেত দেওয়া হলে ট্রাকটি থামে। ট্রাকচালক ও তার সঙ্গীর কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়। এসময় ট্রাকে পাথরের নিচে সাদা পলিথিন দিয়ে আবৃত ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৮ লক্ষ ১১ হাজার ৪০ টাকা।
আটকরা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার ডুপি এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মো. কবির আহমেদ (৩২) ও একই এলাকার মো. চান মিয়ার ছেলে মো. শাকিল আহমেদ (১৯)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed