শ্রীমঙ্গলে কমছে না শীত
বৈশাখী নিউজ ডেস্ক: চায়ের দেশ মৌলভীবাজারে কমছে না শীত। বিশেষ করে চা শিল্পাঞ্চল এলাকা শ্রীমঙ্গল উপজেলায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রে তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। সকালে বেলা কুয়াশা ভেদ করে সূর্য উঠায় শীত তেমন একটা অনুভূত হচ্ছে না।
তবে পাহাড়ি এলাকা ও চা বাগান বেষ্টিত নিম্নআয়ের মানুষের মধ্যে প্রভাব পড়েছে। সরকারীভাবে তেমন একটা শীতবস্ত্র (কম্বল) বিতরণ না হলেও ব্যক্তি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন।
এছাড়াও ন্যাশনাল টি কোম্পানি পরিচালক জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র মো.মহসিন মিয়া মধু এপর্যন্ত শীতার্ত মানুষের মধ্যে প্রায় এক লাখ শীতবস্ত্র (কম্বল ) বিতরণ করেছেন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৩ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে।
এদিকে শীতজনিত রোগে কাবু হয়ে পড়েছেন বয়স্ক, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা। বাড়ছে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা। মানুষের পাশাপাশি ভীষণ কষ্টে রয়েছে গবাদিপশুও।
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকার বাসিন্দা জসিম মিয়া বলেন, ‘গ্রাম এলাকায় শীত একটু বেশি। যদিও চারদিকে পাহাড়ি এলাকা তাই শীত নিয়ে কষ্ট করে কাজকর্ম করতে হয়।’
Related News
কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ২৩ নভেম্বর সোমবার উদযাপিত হবে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসবRead More
মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্টিত হবে মহারাসলীলা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণেরRead More



Comments are Closed