জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে দেশের বাজারে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম।
এদিন ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ১ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা ও কেরোসিন ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
এ ছাড়া, পেট্রোল ও অকটেনের দামও বাড়ানো হয়েছে ১ টাকা। পেট্রোল ও অকটেনের নতুন নির্ধারিত দাম যথাক্রমে ১২২ টাকা ও ১২৬ টাকা।
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দফা লম্বা লাফের পর এবার দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবারেরRead More
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More



Comments are Closed