সিলেটে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইপাস মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রুবেল মিয়া (১৮)। তিনি সিলেট সদর উপজেলার মংলির পাড় এলাকার আসাদ আলীর ছেলে।
জানা যায়, বাইপাস মোড়ে একটি ১২ তলা ভবনের ৩য় তলায় কাজ করছিলেন রুবেল। হঠাৎ উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, এক শ্রমিকের মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ হাসপাতালে গেছে।
নিহত রুবেলের চাচা মো. শাকিল হোসেন সৌরভ বলেন, আমার ভাতিজা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল। হঠাৎ পড়ে গিয়ে সে মারা গেছে।
Related News
জৈন্তাপুরে বিস্ফোরক দ্রব্য ও নেশাজাতীয় সিরাপ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানেRead More
গোয়াইনঘাটে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সোহান (২১) নামের একRead More



Comments are Closed