সিলেটে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বেপরোয়া গতিতে আসা সিএনজি অটোরিকশার ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। রড নামানোর কাজে নিয়োজিত ওই দুই শ্রমিকের উপর হঠাৎ সিএনজি অটোরিকশাটি উঠে গেলে তাদের মৃত্যু হয়।
বুধবার (২২ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার বাসিন্দা মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন ২ শ্রমিক। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এমন সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার এসআই অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। তিনি জানান, নিহত ২ জনের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed