সিলেটে ট্রাক বোঝাই ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযানে চোরাই পথে আসা ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত ২টি ট্রাক।
বুধবার (২২ জানুয়ারী) নগরীর নাইওরপুল ও সুরমা গেইট এলাকা থেকে এই চিনি জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোররাতে শাহপারন থানার পুলিশ ব্যারিকেড বসিয়ে অবস্থান নেয়। এসময় একটি ট্রাককে থামানোর জন্য সংকেত দিলে ট্রাকটি না থেমে দ্রুত পালিয়ে যায়। এভাবে পুলিশের কয়েকটি ব্যারিকেড না মেনে চলে যায় ট্রাকটি। পরে পুলিশ ধাওয়া করে নগরীর নাইওরপুল পয়েন্টস্থ কলিম শাহ (রহ.) মাজার শরীফের সামনে ট্রাকটি আটক করে তল্লাসী চালায়। এতে ৪শ বস্তায় ২৩ লক্ষ ৩০ হাজার ৪শ টাকা মূল্যের ১৯ হাজার ৪২০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় ২ জনকে। তারা হলো, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়লক্ষিপুর গ্রামের আনসার আলী প্রমাণিকের ছেলে মো. মুসলিম উদ্দিন, একই থানার নন্দিগাতি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. জুবায়ের রহমান।
এদিকে, বুধবার সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এসময় ৩৬টি বস্তায় ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮শ কেজি ভারতীয় চিনিসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় আরো একজনকে। গ্রেপ্তার মইনুল আহমদ সিলেটের বিশ্বনাথের গাছতলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
Related News
দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে সিলেটে এনডিএফের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে এবং শ্রমিক-কৃষক-জনগণকে বাঁচাতে সর্বজনীন রেশনিংRead More
সিলেটে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোটRead More



Comments are Closed