Main Menu

পূর্বের নাম ফিরে পেল সিলেটের শাহী ঈদগাহ খেলার মাঠ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠ ছিল সিলেট সদর উপজেলার ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের মাঠ। এই মাঠে সব সময় খেলাধুলায় ব্যস্ত ছিলেন সিলেটের ক্রীড়া প্রেমিরা। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসে এই মাঠের নাম পরিবর্তন করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে। সেই থেকে শুরু হয় মাঠ নিয়ে বাণিজ্য। বছরে একবার বাণিজ্য মেলা আর কোরবানির পশুর হাট। প্রত্যেকবার ক্রীড়াবিদরা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও কোন লাভ হয়নি। প্রভাবশালী চক্র তা আমলে না নিয়ে মাঠে মেলা ও পশুর হাট বসাতে ব্যস্ত থাকেন। দীর্ঘদিন পরে হলেও মাঠটি তার পূর্বের নাম ফিরে পেল।

বুধবার (১৫ জানুয়ারি) বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী এক সভার মধ্যদিয়ে শাহী ঈদগাহ খেলার মাঠের পূর্বের নামের ফলক বসান। বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার জনসাধারণের আহ্বানে শাহী ঈদগাহ এলাকার মিনি স্টেডিয়ামের নাম করণ করা হয়েছে।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম বলেছেন, বিগত ১৭টি বছর দেশের গণতন্ত্রকামী মানুষদের সঙ্গে নিয়ে আমরা একটি গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম। বর্তমানে সে যুদ্ধ শেষ হয়েছে। আওয়ামী লীগ দেশের ক্রীড়াঙ্গনসহ সকল বিভাগকে ধ্বংস করেছে। গত ১৭ বছরে দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। ফ্যাসিস আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নাম ফলক বসানোর রাজনীতি করেছে। দেশের সকল প্রতিষ্ঠানকে লুটপাট করতে ফ্যাসিস হাসিনা তার পরিবারের সকল সদস্যদের নামে নামকরণ করে দেশের বিভিন্ন স্থানে শুধু ফলক বসিয়ে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

Manual8 Ad Code

তিনি আরোও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জন করেছি, সে অর্জনের মধ্য দিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করতে স বাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

Manual4 Ad Code

বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের সভাপতি শাহরিয়ার সিদ্দিকী মান্নার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহ্ সাইদুর রহমান হিরু পরিচালনায় যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, জুনেদ খান, জুবের আহমদ, আবু কাওছার চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, সাজ্জাদ আহমদ, রাজন আহমদ, আনোয়ার হোসেন, শিপন, মিল্লাত, শামসুজ্জামান শওকত, মিসবাহ, সাদেক, মাসুদ, মিলাদ, খোকন, জাকির, কাইউম, রাকিব, মাহীসহ বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার অনেকে।

অনুষ্ঠান সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার লন্ডন প্রবাসী ইকবাল সরকার, ছিদ্দেক আহমদ, মুরাদ আহমদ, গোলাম কিবরিয়া চৌধুরী কিরণ, শাহ মিজানুর রহমান মিজান প্রমুখ।-বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code