সিলেটে আজহারীর মাহফিলে হারানো মোবাইলের সংখ্যা বেড়ে ৮৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজ মাঠে জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে গিয়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল পর্যন্ত সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ৮৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ।
জানা যায়, গত ১১ জানুয়ারি দিবাগত রাতে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের আয়োজনে মহানগরের এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়। শেষ দিনে আলোচনা করেন মিজানুর রহমান আজহারী। তার আলোচনা শুনতে ও দেখতে লাখ লাখ মানুষ জড়ো হয়। সেখানে খোয়া যায় অনেকের মোবাইল ফোন ও স্বর্ণালংকার।
সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে চার নারীকে স্বর্ণালংকার ও ছয় পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে কোনো মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, চুরি করা মুঠোফোনগুলো তারা বিক্রি করে দিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরাণ থানায় জিডি বেড়ে দাঁড়িয়েছে ৮৪টি এবং দুটি চুরির মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ১০ জন। জিডি ও মামলার সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তিনি।
এর আগে গত সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ৭৪টি জিডি ও দুটি মামলা হয়েছিল বলে জানিয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা।
Related News
দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে সিলেটে এনডিএফের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে এবং শ্রমিক-কৃষক-জনগণকে বাঁচাতে সর্বজনীন রেশনিংRead More
সিলেটে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোটRead More



Comments are Closed