সিলেটে সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিস্ফোরক পরিদপ্তর সিলেটের আয়োজনে ও বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সার্বিক সহযোগিতায় সিলেটের কদমতলীস্থ মের্সাস আবেদিন সিএনজি ফিলিং স্টেশনে সোমবার (১৩ জানুয়ারি) এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিস্ফোরক পরিদপ্তর সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক মো. মোজাহিদুল ইসলাম, সহকারী বিস্ফোরক পরিদর্শক মো. মোস্তফা ফারুক, কারিগরি সহকারী সৈয়দ সাইফুল ইসলাম, সিএনজি এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সদস্য আনহার উদ্দিন, স্যার জন রাসু, অফিস সহকারী রিংকু দাস প্রমুখ।
প্রশিক্ষণে সিলেটের ৬টি সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed