কাজিরবাজার মাদ্রাসায় ইসলামি মহাসম্মেলন ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বর্ষিয়ান আলেমে দ্বীন মরহুম প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহ. এর প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুস সুবহান মাদ্রাসার ইসলামি মহাসম্মেলন সফলের আহবান জানিয়েছেন।
রোববার (১২জানুয়ারি) রাতে জামিয়ার অফিসিয়াল পেইজ থেকে ভিডিও বার্তার মাধ্যমে জামিয়ার ফুযালা, আবনা, শুভাকাঙ্খীসহ সিলেটবাসীকে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি শুক্র ও শনিবার দুই দিন ব্যাপী মহাসম্মেলন সফলের আহবান জানান তিনি।
ভিডিও বার্তায় তিনি ভারাক্রান্ত হৃদয়ে বলেন, আমাকে মজলিসে শুরা, আমেলা মিলে এই গুরু দায়িত্ব অর্পণ করেন। আমি প্রিন্সিপাল রহ. এর অক্লান্ত মেহনতে গড়া জামিয়াটির প্রিন্সিপালের মসনদে বসার আকাঙ্কা ছিল না। ক্রান্তিকালে আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। আমি উস্তাদ ও কমিটির সবার মেহনতে অতীতের বেতন আংশিক আদায়ের পরও এই ১১ মাসের বেতন আদায়ে আমরা সক্ষম হয়েছি। লিল্লাহ বোর্ডিংয়ে একদিনও চাউলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের টানাপোড়েন হয়নি।
অবশেষে তিনি এই উন্নতি আর সহযোগিতা যাতে ধরে রাখা যায় এই জন্য সবার সহযোগীতাও তিনি কামনা করেন।
Related News
দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে সিলেটে এনডিএফের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে এবং শ্রমিক-কৃষক-জনগণকে বাঁচাতে সর্বজনীন রেশনিংRead More
সিলেটে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোটRead More



Comments are Closed