দুদিন সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের কয়েকটি এলাকায় মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ জানুয়ারি) দুদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ষোল এলাকায় ৮ ঘন্টা বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ জানুয়ারি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তমহানগরের কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, আলুরতল, গোপালটিলা, মদনীবাগ, এমসি কলেজ, টিলাগড় এবং আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে সিলেটে এনডিএফের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে এবং শ্রমিক-কৃষক-জনগণকে বাঁচাতে সর্বজনীন রেশনিংRead More
সিলেটে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরিমানা, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোটRead More



Comments are Closed