টাঙ্গুয়ার হাওরে ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর থেকে ১০ লাখ টাকার কারেন্ট জাল ও রিং চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফ আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষন কর্মকর্তা মো: হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা, রামসিংহপুর, রুপনগর আনসার ক্যাম্পের আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অভিযানে ২ হাজার মিটার রিং চাই জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে সবগুলো জাল পুড়িয়ে ছাই করা হয়। এছাড়াও হাওরের জীব বৈচিত্র্য, মাছ, পাখি রক্ষায় আমাদের অভিযান চলবে।
Related News
সুনামগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে তন্নি দাস (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করাRead More
জগন্নাথপুরে জোড়া খুনের মামলার ২ আসামি হবিগঞ্জে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও এলাকায় জমিজমা ও চলাচলের পথ নিয়ে বিরোধের জেরেRead More



Comments are Closed