Main Menu

সিলেট ওসমানী যাদুঘরে ওসমানীর ব্যবহৃত দূর্লভ জিনিসপত্র হস্তান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ব্যবহৃত দূর্লভ জিনিসপত্র সিলেট ওসমানী যাদুঘরে হস্তান্তর করেছেন ওসমানীর নিকট আত্বীয় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল হোসেন চৌধুরী।

রবিবার (১২ জানুয়ারী) বেলা এগারটায় নগরীর ধোপাদিঘীরপারস্হ ওসমানী যাদুঘরে জেনারেল ওসমানী ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়।

এসময় ওসমানী যাদুঘরের কীপার মোঃ আমিনুল ইসলামের কাছে ওসমানী ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করেন প্রবাসী কমিউনিটি সংগঠক ইকবাল হোসেন চৌধুরী।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এম আজিজুর রহমান বীর উত্তম, কেমুসাস এর সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির সাবেক ডীন কামাল আহমদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ওসমানী গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।

হস্তান্তরিত ৫২টি জিনিসপত্রের মধ্যে ১৯৮৪ সালে যুক্তরাজ্যের একটি হাসপাতাল কর্তৃক প্রদত্ত বঙ্গবীর ওসমানীর ডেথ সার্টিফিকেটও রয়েছে।
পরে নেতৃবৃন্দ কেমুসাসের মতিন উদ্দিন আহমদ যাদুঘরেও অবশিষ্ট জিনিসপত্র হস্তান্তর করেন।

Share





Related News

Comments are Closed