Main Menu

শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গীতা রানী দাস(৬৫) নগর গ্রামের মৃত সুবল দাসের স্ত্রী।

জানা গেছে, বিকেলে দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের নগর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল ঐ নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, নগর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed