বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ
বৈশাখী নিউজ ডেস্ক: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় পরগনা বাজারস্হ বিশপ হাউস ও পরবর্তীতে নয়াসড়কস্হ মিশনে ফাদার ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা,বাসদ (মার্ক্সবাদী) জেলা সংগঠক সঞ্জয় কান্ত দাশ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাসুমা খানম, ছাত্র ইউনিয়নের সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছবা খান প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক-ধর্মনিরেপক্ষ বাংলাদেশ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed