দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কষিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক বগুড়ার শেরপুর উপজেলার ইসমাইল হোসেন (৬০) এবং চালকের সহকারী ও ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড ভেবারেজের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে বগুড়া শেরপুরগামী একটি ধানবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়েমুচড়ে যাওয়া ধানবোঝাই ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করে।
এ সময় গুরুতর আহত চালকের সহকারীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকচালক মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়া পথে তার সহকারী মারা যান। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed