বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করলেন সিলেটের হানিফা খাতুন আশা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ‘সোসিওলজি ও ক্রিমিনোলোজি’ বিষয়ে কৃতিত্বের সাথে ‘ব্যাচেলর অব আর্টস’ (বিএ) ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাজ্যের কভেন্ট্রিতে স্বপরিবারে বসবাসরত সিলেটের হানিফা খাতুন আশা। তিনি সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ ও সুফিয়া আহমদের সর্বকনিষ্ঠ কন্যা।
সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে হানিফা খাতুন আশার হাতে সনদপত্র ও সম্মাননা তুলে দেয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হানিফা খাতুন আশা এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন। তিনি তার দাদা সিলেটের ঐহিত্যবাহী খোজারখলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মরহুম আলহাজ্ব চাঁন মিয়া ও দাদী মরহুমা রাঈসা খাতুনের স্বপ্ন পূরণে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার অঙ্গিকার ব্যক্ত করেন।
হানিফা তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য পরিবার-পরিজন, আত্নীয়স্বজন, শিক্ষকবৃন্দসহ সকলের নিকট দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে টাওয়ার অব লন্ডনে বাংলাদেশি শিক্ষার্থীরা
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ডের লন্ডন ক্যাম্পাসের বাংলাদেশিRead More
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More



Comments are Closed