যুক্তরাষ্ট্রের ভিসানীতি শিথিল করলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন এইচ-১বি ভিসার জন্য নিয়ম-নীতি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরো সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় নিয়োগ দিতে পারবে।
এইচ-১বি ভিসার নীতি শিথিলের ফলে ভারত ও চীনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর গত মঙ্গলবার জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যে সব বিদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে যান, তারা চাইলেও যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন।
হোমল্যান্ড সিকিউরিটি দফতরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বলেন, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলো তাদের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের ওপর অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধের জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।
এইচ-১বি ভিসা হল একটি অ-অভিবাসী ভিসা। যা মার্কিন প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন এমন বিশেষ পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ দেয়। প্রযুক্তি সংস্থাগুলো ভারত এবং চীনের মতো দেশ থেকে প্রতি বছর কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য এই ভিসার ওপর নির্ভর করে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed