সিলেট জেলা ও মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জামায়াত আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা। আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই। বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাসি দিয়েছে। তবুও তারা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করেন নি, হাসিমুখে শাহাদাতকে মেনে নিয়েছেন। আমাদের নেতৃবৃন্দের রক্তে এই জমিন লাল হয়েছে। এদেশে ইসলামের অগ্রযাত্রা কেউ রুখতে পারবেনা। তাই সময়ের প্রয়োজনেই দেশ জাতি গঠনে জামায়াত দায়িত্বশীলদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, ৫ আগস্ট দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো নানাভাবে সক্রিয় রয়েছে। তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে জাতিকে সতর্ক ও ঐক্যবদ্ধ রাখতে জামায়াত দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। আমরা সংস্কার চাই। তবে সংস্কারের নামে সময়েক্ষপন চাইনা। তাই অন্তর্বর্তীকালিন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের দিকে এগুতে হবে। অন্যথায় ফের ফ্যাসিস্ট শক্তি মাথাছাড়া দিয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন।
সমাবেশে জেলা ও মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা, উপজেলা ও পৌর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রচারপত্র বিতরণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্তRead More
৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি প্রবাসী কন্যাদের
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদেরRead More



Comments are Closed