Main Menu

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা নামতে পারে আরও

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গপোসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায়। এর বাড়তি অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ অবস্থায় ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অফিস বলছে, এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ১০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। অপরদিকে দেশের সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। পরদিন শনিবার (২১ ডিসেম্বর) দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এর পরদিন রোববারও (২২ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ কয়দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Manual1 Ad Code

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code