জৈন্তাপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরের এক স্কুল শিক্ষিকার বাড়িতে দিনদুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বাড়ির ৩টি রুমের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে চোরচক্র।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা লক্ষিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হানিফা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্কুল শিক্ষিকা জানান- সরকারি স্কুলে শিক্ষকতা করার সুবাদে প্রতিদিনের মতো সকাল ৯টায় ঘরের প্রধান দরজায় তালা দিয়ে স্কুলে যান। বিকেলে ৫ টায় বাড়ি ফিরে দরজার তালা ভাঙ্গা রয়েছে ও ঘরে প্রবেশ করে প্রত্যেক রুমের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে দেখতে পান। স্টিল আলমারি, ওয়ারড্রবের ড্রয়ারে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় চোরেরা।
এবিষয়ে শিক্ষিকার ভাই চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমার বোন ২য় তলা বাসার নিচতলায় একাই থাকেন। এই সুযোগে ঘর ফাঁকা পেয়ে চুরির ঘটনা ঘটে। চোর চক্রকে ধরতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে জৈন্তাপুর থানা পুলিশ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ‘খালি বাড়ি পেয়ে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed