Main Menu

শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় : ব্যারিস্টার সালাম

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্ঠা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্থানী হানাদার বাহিনী গণহত্যা শুরু করার জন্য পুরো জাতি দিশেহারা হয়ে পড়ে। দিশেহারা জাতিকে মুক্তির পথ দেখানোর জন্য ২৬শে মার্চ তৎক্ষালিন সময়ের মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষনা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়েই মূলত মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। এর পর দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করি। বিগত প্রায় ১৬ বছর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বর্তমান প্রজন্মকে ভুল ইতিহার শিক্ষা দেয়া হয়েছে। তাই স্বাধীনতার ৫৪ বছর পর এসে এখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

Manual7 Ad Code

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালেরমুখ বাজারে মোহনা আইডিয়াল একাডেমী আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

মোহনা আইডিয়াল একাডেমীর সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোঃ জাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ বলেন, তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের নামে এক ব্যাক্তি বন্ধনা করা শেখানো হয়েছে। প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে। এখন সঠিক ইতিহাস জানাতে হবে। খেলাধুলা মাধ্যমে শারিরিক ও মানষিক বিকাশ ঘটে। তাই লেখাপাড়ার পাশাপশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- একাডেমীর পরিচালক হাফিজ ফয়ছল আহমদ, মোঃ মুক্তার আলী ও মোঃ সাহেদ আহমদ, সিলেট জেলা জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইসলাম উদ্দিন, সমাজ সেবক মোঃ ফটিক মিয়া, মোঃ মিজান আহমদ, আনহার আহমদ মারনুছ, শাহ জুনেদ, মোঃ লুকুছ মিয়া, জুনেদ আহমদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ খলিল আহমদ, আজাদ মিয়া প্রমূখ।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code