পঞ্চগড়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: ‘‘দেশ কল্যাণ, ন্যয়পরায়ণ, দারিদ্র বিমোচন কর্মসংস্থান উদ্ভাবন’’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে বিএনএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী- বিএনএফ দিবস২০২৪ পালিত হয়।
দিবসটি উদ্যাপন উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় শুরুতে একটি র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন – বিএনএফ এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের ৯ টি সহযোগি সংস্থা এবং ফোকাল পয়েন্ট পরস্পর এ আয়োজন করে।
পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের।
স্বাগত বক্তব্য রাখেন সুচনা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সফিকুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো.সোলেয়মান আলী, চেয়ারম্যান হাড়িভাসা ইউনিয়ন ফেডারেশন, দেশ সংস্থার পরিচালক জহিরুল ইসলাম ও উপকারভোগি হাজেরা আকতার হ্যাপি প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সূচনা’র ধাক্কামারা শাখার ম্যানেজার মানিক ইসলাম, হিসাবরক্ষক কুলসুম বেগম ও আরডিআরএস এর প্রতিনিধি, বিএনএফ এর সহযোগী সংস্থাসমূহ এর প্রধানগণ, প্রকল্পের উপকারভোগী সদস্য সহ স্থানীয় সুধিজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরস্পর সংস্থার প্রতিনিধি আমিনুন নাহার পিয়া।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed