সিলেটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহি নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহি এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে ঐ নারীর নাম পরিচয় জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বামীকে নিয়ে ঐ নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ঐ দম্পতিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। আহত হন স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপালালের মর্গে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed