রাতারগুল জলাবনে দর্শনার্থীরা সাড়ে তিন বছরে সরকারকে রাজস্ব দিল প্রায় ৩ কোটি টাকা
এম এ মতিন, গোয়াইনঘাটঃ প্রিন্ট ভার্সন, ইলেকট্রনিকস মিডিয়ায়, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের কল্যাণে আবিষ্কৃত এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ মিঠাপানির জলাবন রাতারগুল। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। পৃথিবীতে মিঠাপানির যে ২২টি মাত্র জলাবন আছে, “রাতারগুল জলাবন” তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন ৩,৩২৫.৬১ একর। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। এর ৫০৪ একর এলাকাকে বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও ৩১ মে ২০১৫ তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর ২০৪.২৫ হেক্টর বনভুমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসবে ঘোষণা করে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত (গোয়াইন নদী সারি গোয়াইন নদীর সাথে মিলিত হয়েছে এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ (বৈজ্ঞানিক নাম: Millettia pinnata)। এখানকার গাছপালা বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে। তাইতো প্রতিদিন দেশবিদেশী হাজার হাজার প্রকৃতি প্রেমীরা এখানে বেড়াতে আসেন।
নিয়মিত পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করে সরকার রাজস্ব আদায়ের জন্য ২০২০ সালে বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়। গেজেটে সিলেট বন বিভাগের নিয়ন্ত্রাধীন রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় রাজস্ব আদায়ের ফি নির্ধারণ করা হয়। এখানে প্রাপ্ত বয়স্কের জন্য ৫০ টাকা, অপ্রাপ্ত (১২ বছরের নিচে) পরিচয় দানকারী ছাত্র/ছাত্রীদের জন্য ২৫ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য ৫০০ টাকা ফিঃ নির্ধারণ করা হয়।
রাতারগুল সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত রাতারগুলে ১ লাখ ৭৮ হাজার ৪৪১ জন প্রাপ্ত বয়স্ক, ২ লাখ ২৯ হাজার, ৮৩ জ অপ্রাপ্ত বয়স্ক এবং ৭৫১ জন বিদেশি নাগরিক প্রবেশ করেছেন।
অপর দিকে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে রাতারগুল জলাবন থেকে ২০২০-২১ অর্থ বছরে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৫ টাকা। ২০২১-২২ অর্থবছরে ৯৪ লাখ ৪২ হাজার ১০৩ টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৭৭ লাখ ৯৬ হাজার ৫১ টাকা। এবং ২০২৩-২০২৪ অর্থবছরের ৩১ অক্টোবর পর্যন্ত আয় হয়েছে ৯১ লাখ ৩০ হাজার ৩১০ টাকা।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed