মাধবপুরে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।
নিহত হেলপার সুর্য মোদক (৩৫) কিশোরগঞ্জ জেলা সদরের সাঁচাইল গ্রামের মন্টুলাল মোদকের ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার সময় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক খুলনা সদরের আব্দুল মালেকের ছেলে মোঃ হোসাইন (৪০) গুরুতর আহত হয়েছেন।তার অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত হেলপার ও চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সূর্য দেব মারা যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed