তামাবিল হয়ে দেশ ছাড়ার সময় ইউপি চেয়ারম্যান আটক
বৈশাখী নিউজ ডেস্ক: তামাবিল সীমান্ত হয়ে ভারত যাওয়ার সময় মোঃ নোমান হোসেন (৩৮) নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনায়েতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এই ইউনিয়নের লালাপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল দশটার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি জানায়, ভারতে যাওয়ার সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন আইসিপিতে কর্মরত বিজিবি সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করেন। পুলিশের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
পুলিশের জানায়, তিনি বিদেশে যেতে পারবেন না মর্মে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়েছিলো।
আটকের পর তাকে বেলা পৌনে ২টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed