Main Menu

গোলাপগঞ্জে ৪শ প্রান্তিক কৃষকদের মধ্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে অতিবৃষ্টি, বন্যায় ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসূমে পুর্ণবাসনের আওতায় প্রান্তিক কৃষকদের এই প্রণোদনা দেওয়া হয়।

মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়েজন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাশরেফুল আলম।
উপসহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন, উপজেলা উপসহকারী সংরক্ষণ কর্মকর্তা উদ্বিদ হরেকৃষ্ণ সরকার।

অনুষ্ঠানে ৪শ কৃষকের মধ্যে বিভিন্ন ধরণের বীজ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে জাতীয় ইদুর দমন অভিযান উদ্বোধন করা হয়।

Share





Related News

Comments are Closed