Main Menu

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসীর মৃত্যু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সোহান আহমদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

Manual6 Ad Code

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ইনাতগঞ্জ বাজারে হামলার ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র।

প্রায় ৮ বছর পর সৌদি আরব থেকে দেশে এসে সম্প্রতি বিয়ে করেন সোহান। হাতের মেহেদীর রঙ মুছার আগেই প্রাণ হারালেন তিনি। এ ঘটনায় নববধূ ও পরিবারের মাঝে চলছে শোকের মাতম।

এ ঘটনায় আহতরা হলেন, সোহানের চাচাতো দুই ভাই সৌদি আরব প্রবাসী নুর আলমের পুত্র মোসাদ্দেক আলম (২৪) ও আবু সায়েদের পুত্র শহীদুল্লা (২৫)।

স্থানীয়রা জানান, ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নুরকাছ ও তার সহযোগীদের সাথে সোহানের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহানের উপর হামলা চালায় নুরকাছ ও তার সহযোগীরা। এ সময় সোহানকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে নুরকাছ ও তার সহযোগীরা।

Manual2 Ad Code

সোহানকে বাঁচাতে তার চাচাতো দুই ভাই এগিয়ে আসলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত সাড়ে ৭টার সময় সোহানের মৃত্যু হয়। গুরুতর আহত মোসাদ্দেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এঘটনায় এলাকায় শোকের পাশাপাশি থমথমে অবস্থা বিরাজ করছে।

Manual3 Ad Code

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অভিযুক্তদের ধরতে চলছে অভিযান।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code