Main Menu

ওসমানীনগর স্বেচ্চাসেবক লীগ নেতা উজ্জল গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জলকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি দল।

সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর কিনব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি ওসমানীনগর উপজেলার বড়হাজীপুর গ্রামের হাসিম উল্লাহর ছেলে।

তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় মামলা রয়েছে।

উজ্জলকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

Share





Related News

Comments are Closed