জানা গেল ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি এবং জুনের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে।
রোববার (২৭ অক্টোবর) শিক্ষা প্রশাসন এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার। আগামী বছরের (২০২৫ সালের) পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও পুনর্বিন্যাসকৃত (২০২৩ সালে প্রণীত) সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে।
এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার জানান, আগামী মার্চে এবার রমজান মাস চলবে। আগামী ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। প্রস্তুতি চলছে রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার।
তিনি আরও জানান, আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। ওই ঈদের পর আমরা এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছি। সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed