সিলেটে সড়কের পাশে মিললো মোটরসাইকেল আরোহীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মহাসড়কের পাশে থেকে এক মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের খাশিকাপন সিলমানপুর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কের পাশে পরিত্যাক্ত অব্যস্থায় একটি মোটরসাইকেল ও পাশ থেকেই লাশটি উদ্ধার করা হয়।
লাশের পাশে রুহুল আমিন নামের একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। তবে, নিহত ব্যক্তিই রুহুল আমিন কি না এই বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা সড়কে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনায় প্রাণ হারাণ ওই ব্যক্তি। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশ লাশের পাশে পরে থাকা (সিলেট মোট্রো-ল-১২-২১৫৪) একটি মোটরসাইকেল উদ্ধার করে। মোটরসাইকেলটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নি রয়েছে। ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনায়েম মিয়া গণমাধ্যমকে বলেন, নিহত ব্যক্তির সাথে থাকা একটি জাতীয় পরিচয়পত্রে নাম পাওয়া যায় রুহুল আমিন। নিহত ব্যক্তি রুহুল আমিন কি না এ ব্যাপারে যাচাই-বাচাই হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী। কোনো অজ্ঞাতনামা গাড়ী মোটরসাইকেলটিকে চাপা দেয়ার কারণে মহাসড়কের পাশে ছিটকে পরে এই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হতে পারে।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed