Main Menu

বিয়ানীবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুকুরে ডুবে মতিউর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামের নির্জন স্থানের এক পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

মতিউর দেবারাই মেইনবাড়ি গ্রামের মৃত মিছির আলীর ছেলে। তিনি স্থানীয় পোস্ট অফিসে দায়িত্বরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে জানা যাবে তিনি কিভাবে মারা গেছেন।

Share





Related News

Comments are Closed