Main Menu

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর উদ্যোগে প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

১৯৮৪ সনের ২৩ নভেম্বর প্রতিষ্ঠার পর শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক সূচনা আনতে বিগত ১৯৯২ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস)’র শিক্ষামূলক কার্যক্রমের অন্যতম প্রকল্প স্কলারশিপ পরীক্ষা বাংলাদেশের সিলেট বিভাগের মণিপুরী অধ্যুষিত সকল অঞ্চলে প্রতি বছর একযোগে অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বাংলাদেশর মণিপুরী অধ্যুষিত অঞ্চলের ৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পরীক্ষায় ৬টি কেন্দ্রে প্রায় দেড় শতাধিক মণিপুরী শিক্ষার্থী অংশগ্রহণ করছে। অন্যান্য বছরের ন্যায় এবারের “প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা-২০২৩” এর সার্বিক পৃষ্ঠপোষকতা প্রদান করেন বামছাস’র প্রধান উপদেষ্টা পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী ও সমাজসেবক আমেরিকা প্রবাসী অসেম সত্যজিত সিংহ এবং বামছাস’র অন্যতম পৃষ্ঠপোষক, উপদেষ্টা, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক এল. নন্দলাল সিংহ। এবারের বৃত্তি নির্বাচন পরিষদের চেয়ারম্যান হিসেবে মুকেশ ময়েংবম এবং পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে খোঞ্জেল মীতৈ দ্বায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

পরীক্ষার সিলেট কেন্দ্রের পরীক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মনিলাল সিংহ এবং বামছাসের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক য়ুম্নাম প্রিন্স, ক্রীড়া সম্পাদক উৎপল সিংহ, হল পরিদর্শকের দ্বায়িত্ব পালন করেন অন্বেষা শর্মা ও অর্পিতা শর্মা।

এবার ভানুগাছ কেন্দ্রে সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ এবং সহ শিক্ষিকা এবং ফাউন্ডিং ডিরেক্টর হৈরল ফাউন্ডেশন কন্থৌজম শিল্পী। হল পরিদর্শকের দ্বায়িত্ব পালন করেন সোনিয়া সিনহা, রিচি মনি সিনহা, সঞ্চয় সিংহ, সাগর সিংহ, সুমন সিংহ ও নিপু সিংহ।

ভানুগাছ কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবী লৈচম্বাম রাজকুমার, বামছাস উপদেষ্টা নব কুমার উক্ত কেন্দ্রের প্রধান শিক্ষক মো. নূরউদ্দিন, তেতই গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট ধামাই কেন্দ্রে নিয়ন্ত্রকের দ্বায়িত্ব গালন করেন বামছাস কেন্দ্রীয় কমিটির সভাপতি শোভন শর্মা , সহ, পরীক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ।

Manual4 Ad Code

হল পরিদর্শনে উপস্থিত ছিলেন সজীব সিংহ, সজল সিংহ, নির্জনা দেবী, শ্রাবণী দেবী। শ্রীমঙ্গল কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন বামছাসের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবী থিঙ্গুজম হিরন, বিশগাও কেন্দ্রে দ্বায়িত্ব পালন করেন বৃত্তি নির্বাচন পরিষদের চেয়ারম্যান ময়েংবম মুকেশ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code